ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রাবিতে ছাত্রদল নেতা কর্তৃক নারী শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদে উত্তরায় ছাত্রশিবিরের মানববন্ধন

হাফসা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ‘যৌনকর্মী’ বলে কটূক্তি এবং সারাদেশে নারী হেনস্তার প্রতিবাদে  মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫.৩০ মিনিট রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার  মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি সাইফুল ইসলাম সায়েম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
তিনি বলেন, “আমাদের কেন একটি ছাত্রসংগঠনের বিরুদ্ধে বারবার রাজপথে নামতে হচ্ছে? কারণ তারা জুলাইয়ের স্পিরিট ভুলে গিয়ে অব্যাহতভাবে মিথ্যাচার, নারী হেনস্তা ও সাইবার বুলিং চালিয়ে যাচ্ছে।”
আজিজুর রহমান আজাদ অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে প্রবেশে বিলম্বের কারণে প্রশাসনের সতর্কবার্তা পাওয়া নারী শিক্ষার্থীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলে কটূক্তি করেছেন ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান মিলন। তিনি বলেন, “এ লজ্জা শুধু সেই শিক্ষার্থী বোনদের নয়, এ লজ্জা পুরো জাতির।”
তিনি আরও বলেন, “ছাত্রদল ইতোমধ্যেই নারী বিদ্বেষী সংগঠনে পরিণত হয়েছে। তাদের কেন্দ্রীয় নেতারা বারবার অশ্রাব্য ভাষায় নারীদের হেনস্তা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
ছাত্রদলের অতীত অপরাধের প্রসঙ্গ টেনে আজাদ বলেন, “২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে শত শত নারী শিক্ষার্থীকে নির্যাতন করা হয়। রোকেয়া হলে নির্যাতন ও ধর্ষণ, বুয়েটের মেধাবী শিক্ষার্থী সাবেকুন নাহার সনিকে হত্যা, নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণ, চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ—এসব জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ছাত্রদল।”
তিনি ছাত্রদলকে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, “আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলনে আপনাদের বন্ধু হিসেবে চাই, তবে নারী হেনস্তা-নির্যাতনের রাজনীতি পরিহার করতে হবে।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, তথ্য সম্পাদক আবু সায়েদ সুমনসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রাবিতে ছাত্রদল নেতা কর্তৃক নারী শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদে উত্তরায় ছাত্রশিবিরের মানববন্ধন

আপডেট টাইম : ০৮:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫