ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

শান্তিপূর্ণ ডাকসু নির্বাচনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ

সিটিজেন প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, ডাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে হওয়ায় উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠকে নেপালের পরিস্থিতি নিয়েও জানানো হয়। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিমানবাহিনী একটি বিশেষ বিমান দিয়েছে। আমরা আশা করছি আজকেই বাংলাদেশিরা ফেরত চলে আসবেন। আর নেপালের বিমানবন্দর আংশিক চালু হয়েছে। নেপালে আমাদের অ্যাম্বাসি বাংলাদেশিদের দেখভাল করছে।’

শফিকুল আলম বলেন, ‘কিছু কিছু মেডিকেল কলেজে মানসম্পন্ন শিক্ষকের সংকট আছে। মেডিকেল কলেজে শিক্ষার মান যাতে আরও উন্নত হয়, যারা অবসরে গেছেন তাদের কীভাবে সংকটের জায়গাগুলোতে পুনরায় নিয়ে আসা যায়, সেই বিষয়ে আলাপ করা হয়েছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ

শান্তিপূর্ণ ডাকসু নির্বাচনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ

আপডেট টাইম : ০৬:৪৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫