ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

নেপালের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: নেপালের নবগঠিত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বার্তায় প্রধান উপদেষ্টা এ অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আপনাকে বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে আপনার এই উচ্চপদে অধিষ্ঠিত হওয়া আপনার প্রতি নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আমরা নিশ্চিত যে আপনার দক্ষ নেতৃত্ব এবং নির্দেশনায় নেপাল এবং নেপালের জনগণ শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে অগ্রসর হতে থাকবে।

নেপালের সঙ্গে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার বন্ধন আরো জোরদার করতে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলেও শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় আন্তরিক সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা শোকাহত পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি জানাই এবং আহত সবার দ্রুত এবং পূর্ণ আরোগ্য কামনা করি। একই সঙ্গে নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সাফল্য ও নেপালের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন প্রধান উপদেষ্টা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

নেপালের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ০৪:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫