ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ও লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, পূজার আনুষ্ঠানিকতা এখনও শুরু হয়নি, তবে দেশজুড়ে প্রতিটি মণ্ডপে প্রস্তুতির কাজ চলছে। এর মধ্যেই পার্শ্ববর্তী দেশ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, যা নিয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তরায় র‍্যাব সদর দপ্তরে দেশের সার্বিক পরিস্থিতিতে র‍্যাবের কর্মকাণ্ড ও দিকনির্দেশনা বিষয়ক একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের আগে র‍্যাবের যে কর্মকাণ্ড, সেগুলো এখন আর নেই। এখন র‍্যাবের কর্মকাণ্ড নিয়ে সবাই প্রশংসা করে।

এখন তারা খুবই ভালোভাবে কাজ করে যাচ্ছে। তাদের পারফরম্যান্স অনেক ভালো। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, অস্ত্র উদ্ধারসহ বর্তমানে তারা অনেক ভালো কাজ করছে।’
আরেক প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে।

দু-একটি জায়গায় হয়তো ছোটখাটো দু-একটি ঘটনা ঘটতে পারে, যেটি হয়তো অসাবধানতাবশত হতে পারে। তবে প্রতিটি পূজামণ্ডপে আমরা সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হবে।’
তিনি বলেন, ‘গতকাল পঞ্চগড় এলাকায় একটি ঘটনা নিয়ে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে। তারা মিথ্যা সংবাদ প্রচার করছে।

ফলে এসব মিথ্যা সংবাদের বিপরীতে আপনাদের (সাংবাদিক) পাল্টা সত্য সংবাদ প্রচার করতে হবে। একই সঙ্গে পূজামণ্ডপ কমিটিকেও সতর্ক থাকতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের সময় যারা অবসরে গেছেন, এখন আবার তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ম মেনেই করা হচ্ছে। এ ধরনের নিয়ম আগেও ছিল, এখনো আছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ১২:২১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫