ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিল ভরাট করা যাবে না: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব  প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিল ভরাট করা যাবে না। কৃষিজমি ভরাট হলে জনগণের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। একইসঙ্গে শিল্পদূষণ থেকে বিলকে রক্ষা করার ওপরও তিনি জোর দেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাতুরিয়া বিল পরিদর্শনের আগে নলগাঁওয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় উপদেষ্টা বলেন, কাতুরিয়া বিল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার নয়, এটি স্থানীয় জনগণের জীবিকা, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্যের জন্য অপরিসীম গুরুত্বপূর্ণ। এই জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে সরকার, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যাবশ্যক।

তিনি স্পষ্টভাবে বলেন, বিল ভরাট করা যাবে না। কৃষি জমি ভরাট হলে জনগণের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়বে। একইসঙ্গে শিল্প দূষণ থেকে বিলকে রক্ষা করার ওপরও তিনি জোর দেন।

এসময় গাজীপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি ও স্থানীয় পরিবেশ বিষয়ক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে পরিবেশ উপদেষ্টা বেলাই বিল পরিদর্শন করেন এবং এর জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিল ভরাট করা যাবে না: পরিবেশ উপদেষ্টা

আপডেট টাইম : ১০:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫