ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা নিরাপত্তা, মণ্ডপে থাকবে সিসিটিভি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: এবারের শারদীয় দুর্গাপূজা আরও উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। পূজার শুরু থেকেই প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারি বাহিনী ছাড়াও প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে এবং ২৪ সেপ্টেম্বর থেকে আনসার যুক্ত হবে।

নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে ৩২ লক্ষ টাকা এবং প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে, যাতে পূজা উদযাপন সুন্দরভাবে সম্পন্ন হয়। তিনি উল্লেখ করেন, শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান এবং এর পবিত্রতা রক্ষা করা অপরিহার্য। সব ধর্মের মানুষ একসাথে কাজ করতে পারবে সেই ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিটি মণ্ডপে সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে, তাই কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এবং অন্যান্য কর্মকর্তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা নিরাপত্তা, মণ্ডপে থাকবে সিসিটিভি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫