ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন

হাফসা আক্তার  : গাজীপুর টঙ্গীতে কেমিক্যালের গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীসহ ৪ জন দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যদের চেষ্টায় প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, এ ঘটনায় ফায়ার সার্ভিসের চার সদস্যসহ একজন কারখানা কর্মকর্তা দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে
ঢাকার জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন—অফিসার জান্নাতুল নাঈম (৪২%), ফায়ার ফাইটার মো. শামীম (১০০%), নুরুল হুদা (১০০%) ও জয় হাসান (৫%)। তবে কারখানা কর্মকর্তার পরিচয় এখনো প্রকাশ করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিসিক শিল্পনগরীর সাহারা মার্কেট এলাকায় অবস্থিত ওই পোশাক কারখানায় বিকেল সাড়ে ৪টার দিকে কেমিক্যালের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ভিতরে থাকা শ্রমিকরা জীবন বাঁচাতে দ্রুত বেরিয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া আগুন সন্ধ্যার দিকে নিয়ন্ত্রণে আসে। এখনও উদ্ধার কার্যক্রম চলছে এবং পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন

আপডেট টাইম : ০৯:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫