ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি : প্রধান উপদেষ্টা

 সিটিজেন নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড, মুহাম্মদ ইউনূস বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার (স্থানীয় সময়) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “শুধু ১৯৬৭ সালের পূর্বের সীমারেখার ভিত্তিতেই ইসরাইল ও ফিলিস্তিন শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে পারবে। তখনই ন্যায়বিচার কার্যকর হবে।”

মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গাজায় শিশুরা অনাহারে মারা যাচ্ছে, বেসামরিক মানুষ নির্বিচারে হত্যার শিকার হচ্ছে, হাসপাতাল-স্কুলসহ গোটা জনপদ ধ্বংস করে ফেলা হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, “চরম জাতীয়তাবাদ, ধ্বংসাত্মক ভূরাজনীতি এবং মানবিক দুর্ভোগের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে অর্জিত অগ্রগতিকে ধ্বংস করে দিচ্ছে।”

জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের পর্যবেক্ষণের সঙ্গে একমত হয়ে মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা ঘটছে। অথচ এর অবসানে বিশ্ব সম্প্রদায়ের সর্বোচ্চ প্রচেষ্টা অনুপস্থিত। তিনি হুঁশিয়ারি দেন, “মানবজাতি যদি এখনই কার্যকর উদ্যোগ না নেয়, ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি : প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ১২:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫