ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

সিটিজেন নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাদের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ছবিতে ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ড. ইউনূস ও তার মেয়ে দীনা ইউনূসকে দেখা যায়। গত ২৩ সেপ্টেম্বর লোটে নিউইয়র্ক প্যালেসে ট্রাম্পের অভ্যর্থনা নৈশভোজে এই ছবি তোলা হয়।

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস।

প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার মেয়ে দীনা ইউনূসের সঙ্গে ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

আপডেট টাইম : ১২:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫