ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কিছু উচ্চবিলাসি রাজনৈতিক দল নির্বাচন চায় না ; এমএ মালেক

হাফসা উত্তরা  : যুক্তরাজ্য বিএনপির সভাপতি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব এম এ মালেক যুক্তরাজ্য থেকে আজ দুপুরে বাংলাদেশে এসেছেন। খবর পেয়ে বিমানবন্দরে নেতা কর্মীদের ঢল নামে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভিআইপি গেইটে আসার সাথে সাথে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় তিনি বলেন, কিছু সংখ্যক উচ্চ বিলাসী রাজনৈতিক দল হেরে যাওয়ার ভয়ে নির্বাচন চায় না। তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচাল করতে চায়। তিনি আরো বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৫ বছর যাবত চেষ্টা করছেন এই দেশের সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে।

যুক্তরাজ্য বিএনপি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে সালাম ও প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন,আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এবং তার সাথে সাথে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আমি দেশে এসেছি ।
তিনি বলেন, আমি নিজেও সিলেট -৩ আসনের একজন প্রার্থী। যদি দল আমাকে মনোনয়ন প্রদান করেন, তবে আমি এই আসনটি দলকে উপহার দিয়ে জনগণকে সেবা দিবো। তিনি বলেন,আমি অপেক্ষা করব, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়,তখন বিএনপিকে ভোট দেবে।
এমএ মালেক আরো বলেন, আজকে বাংলাদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে, নির্বাচন যাতে না হয় সেই ষড়যন্ত্র চলছে। কারণ কোমলমতি ছাত্র-ছাত্রীরা দেশের জন্য জীবন দিয়েছে— তাদের সেই আত্মত্যাগ, মানবিক মর্যাদা ও সুষ্ঠু বিচারের পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৫ বছর ধরে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। এখন সময় এসেছে, ইয়াং ভোটাররা আগামী নির্বাচনে ভোট দেবে, আমরাও ভোট দেবো ইনশাআল্লাহ। ভোটের সংস্কৃতি বাংলাদেশে এক নতুন আমেজ সৃষ্টি করবে। গ্রাম থেকে শহর পর্যন্ত সবাই অত্যন্ত আনন্দ ও উল্লাসে ভোটে অংশ নেবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

কিছু উচ্চবিলাসি রাজনৈতিক দল নির্বাচন চায় না ; এমএ মালেক

আপডেট টাইম : ১০:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫