ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

তরুণ প্রজন্মের কাছে রাসূল (সা.)-এর অনুকরণীয় জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

সিটিজেন প্রতিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু অতি সাধারণ ছিল তাঁর জীবন। তরুণ প্রজন্মের কাছে তাঁর এ অনুকরণীয় জীবনদর্শন তুলে ধরতে পদক্ষেপ নিতে হবে।

বুধবার (১ অক্টোবর) রাজধানীর ধানমণ্ডির মসজিদ উত-তাকওয়া সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সিরাত আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ উপলক্ষে মসজিদের চতুর্থ তলায় একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে প্রতীকীরূপে মহানবী (সা.)-এর যাপিত জীবনকে তুলে ধরতে মাটির ঘর, তৈজসপত্র, পানি ধরে রাখার মসক, খেজুর পাতার ছাউনি, খাট এবং তার প্রিয় খাবার প্রদর্শন করা হচ্ছে।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবী করিম (সা.)-এর জীবনী জানে। আমরা চেষ্টা করেছি, এই প্রদর্শনীর মাধ্যমে তারা তাদের কল্পনার সঙ্গে যেন নবীজির যাপিত জীবনকে মিলিয়ে নিতে পারে। এই প্রদর্শনী দেখে তারা বুঝতে পারবে, কত সাধারণ জীবন থেকে তিনি কী অসাধারণ সম্মানের অধিকারী হয়েছেন।

শেখ বশিরউদ্দীন তার বক্তব্যে নতুন প্রজন্মকে নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ করে গড়ে তোলার প্রয়াসের প্রসংশা করে বলেন, মসজিদ উত-তাকওয়া সোসাইটি নবী (সা.)-এর জীবনকে তুলে ধরতে যে উদ্যোগ নিয়েছে তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উদ্যোগ অন্যরাও নিতে পারে। তিনি তরুণদের নবীজির জীবনী অধ্যয়ন ও তার শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, সিরাত আয়োজন উপলক্ষে মসজিদ উত-তাকওয়া সোসাইটি মসজিদের চতুর্থ তলায় একটি প্রদর্শনীর আয়োজন করেছে, যেখানে সিম্বোলিকভাবে মহানবী (স.)-এর যাপিত জীবনকে তুলে ধরতে মাটির ঘর, তৈজসপত্র, পানি ধরে রাখার মসক, খেজুর পাতার ছাউনি, খাট এবং প্রিয় খাবারগুলোকে প্রদর্শন করা হচ্ছে।

মসজিদ উত-তাকওয়া সোসাইটি আয়োজিত তিন দিনব্যাপী সিরাত আয়োজনে রয়েছে সিরাত বই প্রদর্শনী, সিরাত আলোচনা, নাশিদ সন্ধ্যা, শিশুতোষ আলোচনা, নারীদের জন্য বিশেষ হালাকা, নবীজির সুবাস, রং-তুলিতে নবীজির শহর, ফুড অব প্রফেট (সা.) বায়োগ্রাফি অব প্রফেট (সা.) এবং থ্রিডি এনিমেশন শো। ১-৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। নারীদের জন্য জোহরের থেকে আসর পর্যন্ত প্রবেশ উন্মুক্ত থাকবে।

এ সময় মসজিদ উত-তাকওয়া সোসাইটির খতিব সাইফুল ইসলাম, ডা. এম এ আজিজ, হাসান সহিদ সিদ্দিকী, তাজুল ইসলাম ঢালী, জি এম ফারুক, রিয়াজ আহমেদ সফিউল্লাহ, প্রফেসর মোজাম্মেল হক, মামুন উর রশিদ পারভেজ এবং তাকওয়া মসজিদের অন্যান্য মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নবীজির জীবনভিত্তিক বইয়ের প্রদর্শনী ঘুরে দেখেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

তরুণ প্রজন্মের কাছে রাসূল (সা.)-এর অনুকরণীয় জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

আপডেট টাইম : ০৪:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫