ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, দলটিকে আশ্বস্ত করা হয়েছে—সরকার নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে।

বুধবার (২২ অক্টোবর) সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই কাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও অনৈক্য দেখা দেওয়ার কারণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে গেলে এই সংশয় কেটে যাবে।

আগামী নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনের বিভিন্ন দিকগুলো এখন থেকে প্রধান উপদেষ্টা নিজেই ক্লোজলি মনিটরিং করবেন বলে জানান তিনি।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার ব্যাপারে আইন উপদেষ্টা বলেন, এ ব্যাপারে সেনাপ্রধানসহ সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদেরকে সাবজেলে রাখার বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ ব্যাপারে মন্তব্য করার এখতিয়ার নেই।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেছিলেন, আগামী নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। অর্থাৎ এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন: আইন উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫