ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

শিনজো আবে হত্যায় অভিযুক্তের দোষ স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যায় অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামি বিচারের প্রথম দিনেই দোষ স্বীকার করেছেন।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ৪৫ বছর বয়সী ইয়ামাগামি রাজধানী টোকিওর আদালতে বলেছেন, ‘সবই সত্য।

২০২২ সালে জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে একটি রাজনৈতিক প্রচার সভায় বক্তৃতার সময় ইয়ামাগামি বাড়িতে তৈরি বন্দুক দিয়ে আবেকে গুলি করেন। আঘাতপ্রাপ্ত শিনজো আবে হাসপাতালে মারা যান।

আবের এই হত্যাকাণ্ড বিশ্বব্যাপী আলোড়ন তোলে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং ইউনিফিকেশন চার্চ (যা মুনিজ নামেও পরিচিত) এর মধ্যেকার সম্পর্কও আলোচনায় আসে।

তদন্তকারীদের কাছে ইয়ামাগামি অভিযোগ করেছিলেন যে, তার মা এই চার্চে বিপুল পরিমাণ অর্থ দান করেন। ফলে তার পরিবার দেউলিয়া হয়ে যায়। তিনি বিশ্বাস করতেন যে আবে এই চার্চের প্রচারে সহায়তা করেছিলেন। যে কারণে তিনি আবেকে লক্ষ্য করেছিলেন। অভিযোগ রয়েছে, তার মা প্রায় ১০০ মিলিয়ন ইয়েন (প্রায় ৬ লক্ষ ৬০ হাজার ডলার) চার্চে দান করেছিলেন।

এই অভিযোগের প্রেক্ষিতে চার্চটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ফলে চারজন মন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটে। এরপর চলতি বছরের মার্চ মাসে টোকিও আদালত চার্চটিকে ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। চার্চটি কর ছাড়ের সুবিধাও হারায়। তাদের সম্পত্তিও বিক্রি করে দিতে হবে।

তবে, জানা গেছে যে মামলার অন্যতম সাক্ষী হতে চলা ইয়ামাগামির মা তার বিশ্বাস থেকে সরে আসেননি। তিনি জাপানি গণমাধ্যমকে বলেছেন যে এই হত্যাকাণ্ড তার বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। ইয়ামাগামির বিচার প্রক্রিয়া আগামী জানুয়ারি মাস পর্যন্ত চলতে পারে। তবে, তিনি অস্ত্র নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী আদালতে জানিয়েছেন যে বাড়িতে তৈরি এই অস্ত্রটি সঠিক আইনি শ্রেণিতে পড়ে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

শিনজো আবে হত্যায় অভিযুক্তের দোষ স্বীকার

আপডেট টাইম : ০৮:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫