ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন

উত্তরখানসহ উত্তরার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান

হাফসা আক্তার :
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য রাজধানীর উত্তরার উত্তরখান মাজার, বিমানবন্দর এলাকা, মেট্রোরেল স্টেশন, জমজম টাওয়ার, বিএনএস সেন্টার, হাউজ বিল্ডিং, খালপাড়সহ গুরুত্বপূর্ণ ২১টি পয়েন্টে শান্তির বার্তা নিয়ে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত our protest for peace today-for your peace tomorrow স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিমানবন্দর, মেট্রোরেলসহ রাজধানীর এ অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিচ্ছে তারা।

এসময় তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার সহযোগীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের প্রতিহত করতে জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মাঠে রয়েছে। তারা আরো বলেন শান্তি প্রতিষ্ঠায় আমাদের এই অবস্থান। আওয়ামী লীগকে কোনো ছাড় নয়। যেখানেই আওয়ামী লীগের নৈরাজ্য সেখানেই প্রতিরোধ গড়ে তুলবো।

তারা বলেন,খুনি হাসিনার রায়কে কেন্দ্র করে তার অনুসারীরা অপকর্ম শুরু করেছে। আমরা তাদের প্রতিহত করতে রাজপথে আছি। আমরা শান্তির পক্ষে। উত্তরাতে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড কেউ করতে পারবে না।

মুকুল সরকার ও মিঠু বলেন,আমরা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে শান্তির বার্তা পৌঁছ দিতে ও মানুষের জান মালের নিরাপত্তা দিতে উত্তরখান মাজার চৌরাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছি। কেউ যদি দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করে তবে তাকে প্রতিহত করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’

উত্তরখানসহ উত্তরার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান

আপডেট টাইম : ১২:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫