ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

মুশফিকের শততম টেস্টে বিসিবির বিশেষ উপহার

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের এক ঐতিহাসিক দিনে জাতীয় দলের উইকেটকিপার–ব্যাটার মুশফিকুর রহিম পেলেন তার শততম টেস্টকে ঘিরে বিশেষ সম্মাননা। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাকে বিশেষ ক্যাপ উপহার দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

এই বিশেষ উপলক্ষে সকাল থেকেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলে বিসিবির বিশেষ আয়োজন।

সকাল ৯টা টস শেষ হওয়ার পর ৯টা ১৬ মিনিটে মাঠে প্রবেশ করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এরপর মুশফিককে বিশেষ টেস্ট ক্যাপ পরিয়ে দেন হাবিবুল বাশার। যিনি তার প্রথম টেস্টেও ক্যাপ তুলে দিয়েছিলেন।

এর পরপরই বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খান মুশফিককে তুলে দেন বিশেষ টেস্ট ক্যাপের বাক্স।

বিসিবি সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল মুশফিকের হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেন। সাথে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

মুশফিকের প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার এবং আজকের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অটোগ্রাফসহ জার্সি প্রদান করা হয়। এসময় আয়ারল্যান্ড দলের সদস্য ও মাহমুদউল্লাহ রিয়াদও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।

মুশফিকুর রহিম বলেন, আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য একশ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

মুশফিকের শততম টেস্টে বিসিবির বিশেষ উপহার

আপডেট টাইম : ০১:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫