ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

হাফসা আক্তার

সাংবাদিকদের ক্রীড়া আয়োজনকে জাতীয় পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় সাফ জয়ী ফুটবলার আমিনুল হক। তিনি বলেন, “সাংবাদিক ভাইয়েরা লেখনির মাধ্যমে দেশের মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে যে অক্লান্ত পরিশ্রম করেন, সেই পরিশ্রমকে সম্মান জানাতে আমরা চাই ক্রীড়া আয়োজনে আপনাদের ভূমিকা আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে।”

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে খেলাধুলা সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে জাতীয় পর্যায়ে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বাৎসরিক ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁদের। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যদি আমরা রাষ্ট্রক্ষমতায় আসতে পারি, ইনশাল্লাহ সাংবাদিকদের নিয়ে প্রতিবছর জাতীয় পর্যায়ের একটি বড় টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আমরা কাজ করব।”

তিনি আরও জানান, ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ অন্যান্য খেলাও অন্তর্ভুক্ত করে বহুমাত্রিক ক্রীড়া আয়োজনকে উৎসাহিত করতে চান তাঁরা। আমিনুল হকের ভাষায়, “মিডিয়া কাপের মতো আয়োজনগুলো জাতীয়ভাবে করা গেলে ক্রীড়া সাংবাদিকতা ও দেশের সামগ্রিক ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

আপডেট টাইম : ০৪:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫