ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

জালনোট যাচাইয়ের বুথ থাকবে পশুর হাটে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুরহাটে জালনোট প্রতিরোধে ব্যাংকগুলোকে নোট যাচাইয়ের সেবা প্রদানের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকগুলো জানিয়েছে।
কোরবানির ঈদে জাল নোট চক্রের সদস্যরা কোনোভাবেই যাতে জাল নোট ছাড়তে না পারে এজন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জালনোট শনাক্তকারী মেশিনের সহায়তায় অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দ্বারা হাট শুরুর দিন হতে ঈদের পূর্বরাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনা খরচে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদিত পশুরহাটে নোট যাচাই সংক্রান্ত সেবা দিতে হবে।

হাটের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি ও মোবাইল নম্বরসহ ৬ আগস্টের মধ্যে ইমেইলে পাঠাতে বলা হয়েছে।

বুথে নোট যাচাইকালে কোন জালনোট ধরা পড়লে জালনোটঃ ০১(পলিসি)/২০০৭-১৯১ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। হাটে ব্যাংকের নাম ও তার সঙ্গে জালনোট শনাক্তকরণ বুথের ব্যানার প্রদর্শন করতে হবে। এছাড়া অন্য জেলাসমূহের পৌরসভা ও থানার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংক লিমিটেডের চেস্ট শাখাগুলোকে দায়িত্ব দেয়া হয়েছে।

ঈদের পরে ১০ কার্যদিবসের মধ্যে জালনোট প্রতিরোধে ব্যাংকগুলো যেসব কার্যক্রম পরিচালনা করেছে তা প্রতিবেদন আকারে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

জালনোট যাচাইয়ের বুথ থাকবে পশুর হাটে

আপডেট টাইম : ১১:২৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯