ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে। সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে অন্যান্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিয়োজিত করতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠা জন্মদিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে রিজওয়ানা হাসান বলেন, আজ তিনি প্রধান অতিথি হিসেবে নয়, ভিকারুননিসা নুন স্কুল পরিবারের সদস্য হিসেবে উপস্থিত হতে পেরে সম্মানিত বোধ করছেন।

তিনি বলেন, এই স্কুল অসংখ্য যোগ্য ও স্বনামধন্য শিক্ষার্থী তৈরি করেছে। এই স্কুলকে যারা মহিমান্বিত করেছেন, শ্রম দিয়েছেন সেই মানুষ গড়ার কারিগরদের জানাই অশেষ শ্রদ্ধা।

উপদেষ্টা সবাইকে পরিবেশের প্রতি আরো যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের বুঝতে হবে কেন আমরা প্লাস্টিকের বোতল ছেড়ে কাচের জগ-গ্লাসে ফেরত যাচ্ছি। এটা মূল্যবোধের বিষয়। যারা এখানে আছেন তারা বাবা-মাকে, পরিবারকে প্লাস্টিকের ব্যাগের বদলে আগের মতো চটের ব্যাগ ব্যবহার করতে অনুরোধ করবেন। বর্তমানে প্লাস্টিক আমাদের শরীরের রক্তে, ফুসফুসে, মায়ের দুধে পর্যন্ত পাওয়া যাচ্ছে, এ জন্য মানুষের অসচেতনতা দায়ী।

উপদেষ্টা বলেন, আপনাদের রাজনীতি সচেতন হতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত জীবনের সফলতা শুধু ব্যক্তি ও পরিবার উদযাপন করে; কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সফলতা সমাজ ও রাষ্ট্র উদযাপন করে। দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে।

অধ্যক্ষ মাজেদা বেগম তার বক্তৃতায় বলেন, উপদেষ্টা রেজওয়ানা হাসান তার মানবিক ও সামাজিক দায়বদ্ধতার কারণে এই স্কুলের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের প্রেরণার উৎস। নিজেকে এই পরিবারের সঙ্গে যুক্ত রাখার জন্য তিনি উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি মো. আজমল হক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন।

আলোচনা শেষে স্কুল ও কলেজের ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে উপদেষ্টা সবাইকে নিয়ে কেক কাটেন এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আপডেট টাইম : ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬