ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত

অমানবিক রাষ্ট্র নয়, গড়তে চাই মানবিক বাংলাদেশ’—আমিনুল হক

হাফসা আক্তার :যশোরে কারাবন্দি ছাত্রলীগ কর্মীকে প্যারোলে মুক্তি না দেওয়ায় তার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, “আমরা আর কোনো অমানবিক রাষ্ট্র দেখতে চাই না। গড়তে চাই মানবিক বাংলাদেশ।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার চতুর্থ দিনে আজ সকালে পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।

গণসংযোগকালে তিনি ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। নির্বাচিত হলে উচ্ছেদ আতঙ্ক দূর করে স্থায়ী আবাসন, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে একটি শান্তিপূর্ণ পল্লবী–রূপনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আমিনুল হক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

অমানবিক রাষ্ট্র নয়, গড়তে চাই মানবিক বাংলাদেশ’—আমিনুল হক

আপডেট টাইম : ০৩:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬