ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গাকৃবিতে উৎসবমুখর পরিবেশে শিক্ষক সন্ধ্যা অনুষ্ঠিত

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধিঃ

শিক্ষক-শিক্ষিকাদের “সম্প্রীতির বন্ধন, কৃতিত্বের স্বীকৃতি”—এই প্রতিপাদ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নানা রঙ, আবেশ ও আন্তরিকতায় অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষক সন্ধ্যা ২০২৫’। গাকৃবির শিক্ষক সমিতির আয়োজনে গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এই ব্যতিক্রমধর্মী ও জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে পৌষ-মাঘের ঐতিহ্যবাহী পিঠা উৎসবে। শীতের আমেজে শিক্ষক-শিক্ষিকা ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিঠা উৎসবটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। হাসি, গল্প আর ঐতিহ্যের আবহে সৃষ্টি হয় এক অনন্য পরিবেশ।

এরপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম। আলোচনা সভার এক আবেগঘন মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভাইস-চ্যান্সেলর। এ সময় তাঁদের বর্ণাঢ্য কর্মজীবন এবং শিক্ষা ও গবেষণায় অবদানের স্মৃতিচারণ করা হয় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

এছাড়াও ২০২৩ ও ২০২৪ সালে গবেষণায় বিশেষ উৎকর্ষ সাধনকারী শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। একইসঙ্গে ২০২৫ সালের শিক্ষক সমিতির সদস্যদের সম্মাননা জানানো হয় এবং ২০২৬ সালের নবনির্বাচিত শিক্ষক সমিতির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান ভাইস-চ্যান্সেলরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন,

“একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি তার শিক্ষক সমাজ। শিক্ষকদের নিষ্ঠা, গবেষণা ও মানবিক মূল্যবোধের ওপরই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও অগ্রযাত্রা নির্ভর করে।”

তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের উত্তরাধিকার বহন করেই গাকৃবি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন র‌্যাঙ্কিংয়ে গৌরবময় অবস্থান অর্জন করছে।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। পরে শিক্ষকবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যের মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক সন্ধ্যা। দিনব্যাপী এই হৃদ্যতাপূর্ণ আয়োজনের পরিসমাপ্তি ঘটে সকলের অংশগ্রহণে এক জমকালো গালা ডিনারের মাধ্যমে।

উল্লেখ্য, অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গাকৃবিতে উৎসবমুখর পরিবেশে শিক্ষক সন্ধ্যা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬