ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত

উত্তরায় তারেক রহমানের নির্বাচনী জনসভার নান্দনিক মঞ্চ প্রস্তুত

হাফসা আক্তার :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরা আজমপুরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী জনসভা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত এই জনসভা সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা রয়েছে। সভাকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
সরেজমিনে দেখা গেছে, জনসভা উপলক্ষে বিশাল আকারের মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। মঞ্চে স্থাপন করা হয়েছে বড় এলইডি স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম ও আলোকসজ্জা। সভাস্থল এবং আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন ও ধানের শীষ প্রতীকে সাজানো হয়েছে।
বড় ধরনের জনসমাগম সামাল দিতে সভাস্থলের চারপাশে বাঁশের ব্যারিকেড দিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন বিএনপির স্বেচ্ছাসেবকরা। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বাড়তি নজরদারি রয়েছে।

ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যে উত্তরা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে শুরু করেছেন।
দলীয় নেতারা জানান, দীর্ঘদিন পর তারেক রহমানের সরাসরি নির্বাচনী বক্তব্যকে কেন্দ্র করে এই জনসভা উত্তরার রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। তারা আশা করছেন, আজকের জনসভা আগামী নির্বাচনে দলীয় অবস্থান আরও শক্তিশালী করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

উত্তরায় তারেক রহমানের নির্বাচনী জনসভার নান্দনিক মঞ্চ প্রস্তুত

আপডেট টাইম : ০৪:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬