ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: মধ্যপ্রাচ্যে হুমকি মনে করায় ইরানের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞারোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের ওপর নিষেধাজ্ঞারোপ করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বুধবার জারিফকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত করে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ওয়াশিংটনে এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঠিক ইতিহাস জানার আহ্বান জানানোর একদিন পর নিষেধাজ্ঞার সম্মুখীন হলেন।

এর আগে গত মাসের গোড়ার দিকে ওয়াশিংটন জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন, তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তিনি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। ইরানের বাইরে তার কোনো ব্যাংক একাউন্ট বা সম্পদ নেই এবং ইরানই হচ্ছে তার জীবনের সবকিছু।

জারিফ বলেছিলেন, তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার একমাত্র উদ্দেশ্য হবে বহির্বিশ্বের সঙ্গে ইরানের যোগাযোগ সীমিত করে দেয়া।

তবে তার ওপর নিষেধাজ্ঞারোপের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বিশ্বব্যাপী ইরানের প্রধান মুখপত্রের ভূমিকা পালন করার কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করেন: ইরানের প্রধান মুখপত্রের ভূমিকা পালনের বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য এতটা বিপজ্জনক হয়ে গেল?

তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে নিজের আগের এক বক্তব্যের পুনরাবৃত্তি করে জারিফ বলেন, এ নিষেধাজ্ঞায় তার বা তার পরিবারের কোনো ক্ষতি হবে না কারণ, ইরানের বাইরে তার কোনো সম্পদ বা স্বার্থ নেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্র তার টুইট বার্তায় বলেন, মার্কিন এজেন্ডা বাস্তবায়নের পথে তিনি মস্তবড় হুমকি হতে পেরে আনন্দবোধ করছেন। তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের এজেন্ডা বাস্তবায়নের পথে আমাকে হুমকি হিসেবে বিবেচনা করার জন্য ধন্যবাদ’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১১:২৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯