ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলো ; এসএম জাহাঙ্গীর

মীম আক্তার :

দেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে, এবারও তারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, আমরা সুখে–দুঃখে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিদান এখন জনগণ দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, দলের দুঃসময়েও বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। দীর্ঘদিন নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও এই এলাকার মানুষ তা ভুলে যায়নি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনেও এই এলাকার মানুষ বিএনপিকেই ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। ১৯৯১ সালের পর থেকে এই এলাকায় যত উন্নয়ন হয়েছে, তার সবই বিএনপির হাত ধরে হয়েছে বলেও দাবি করেন তিনি। ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট প্রত্যাশা করেন এস এম জাহাঙ্গীর।

শনিবার (সকাল) দক্ষিণখান জয়নাল মার্কেটে গণসংযোগের শুরুতে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর বলেন, “বিগত ১৭ বছর ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমানের নির্দেশনায় এই এলাকার রাজনৈতিক ও অরাজনৈতিক সাধারণ মানুষ যুক্ত হয়েছেন। মানুষ বুঝতে পেরেছে—আন্দোলনের মাধ্যমেই নিজের অধিকার ফিরে পাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগের জন্য যোগ্য প্রার্থী ও একটি ভালো দল হিসেবে নির্বাচনে মাঠে থেকেই কাজ করতে হবে। এই আশাবাদ নিয়েই সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এ জন্য তিনি এলাকার নাগরিকদের অভিনন্দন জানান।

এসময় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “দুর্যোগ ও দুঃসময়ে এলাকার মানুষ আমাদের সবসময় কাছে পেয়েছে। আজ ও জনগণ আমাদের পাশে আছে।

তিনি বলেন, “গত ১৭ বছরে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ যে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তার বিচার এই বাংলাদেশেই হবে। আমরা ক্ষমতায় গেলে যেন কোনো নিরপরাধ মানুষ আর নির্যাতনের শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করবো।”

তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও অপপ্রচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত মানবিক রাষ্ট্র ও মানবিক সমাজব্যবস্থা গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

এসময় তিনি জুলাই–আগস্টের গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান এবং বলেন, “ঢাকা-১৮ আসনে অপপ্রচার ও অপরাজনীতি করে কেউ পার পাবে না। এই এলাকার মানুষ আমাদের ব্যক্তিগতভাবে চেনে।

সবশেষে তিনি বলেন, “আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। সুদিনে চরিত্র হারাইনি, দুর্দিনে পালাইনি। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট প্রত্যাশা করছি ।”

বিকালে দক্ষিণখানের

নগইরাবাড়িতে দিনের দ্বিতীয়ার্ধে নির্বাচনী প্রচারণা শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে

এস এম জাহাঙ্গীর বলেন, “এলাকার উন্নয়ন করলে মানুষ বিএনপিকে আগামী ২০ বছর ক্ষমতায় রাখবে। ক্ষমতায় টিকে থাকতে হলে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। কারণ জনগণই ক্ষমতার মূল উৎস। জনগণের জন্য কিছু না করলে কেউ ক্ষমতায় টিকতে পারে না।”

তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “বিএনপি সবসময় উন্নয়নমূলক কাজ করেছে। ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে যদি গ্যাস ও পানির সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া যায়, তাহলে আগামী ২০ বছর মানুষ বিএনপিকে মনে রাখবে।”

এ সময় তিনি আরও বলেন, “সবার সহযোগিতায়ই এলাকার উন্নয়ন সম্ভব। তাই আমি সবার সহযোগিতা কামনা করছি। আমরা ভালো কাজ করলে সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে, আর ভালো কাজ না করলে তারা পাশে থাকবে না।”

শেষে তিনি বলেন, “রোদ-বৃষ্টি যাই হোক, আগামী ১২ তারিখ সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে কেন্দ্রে যেতে হবে।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলো ; এসএম জাহাঙ্গীর

আপডেট টাইম : ০৯:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬