ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

চরভদ্রাসনে বি.এস. ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে ঐতিহ্যবাহী বি.এস. ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ খ্রিস্টাব্দ সোমবার আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ জাকির হোসেন এবং শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ ক্রীড়া অনুষ্ঠান পরিচালিত হয়। জানা যায়, এ বছর মোট ৩৯টি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ইভেন্টগুলোর মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা, রশি ঘুর্ণন দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, যেমন খুশি সাজসহ নানা ধরনের ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় সমাজসেবকদের সক্রিয় সহযোগিতায় প্রতিটি ক্রীড়া ইভেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রতিযোগিতা শেষে একই দিন বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

চরভদ্রাসনে বি.এস. ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬