ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নিরাপদ ও উন্নত বাংলাদেশ চাইলে ১১ দলীয় জোটকে ভোট দিন : ডা. তাহের

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী ও দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ তাহের বলেছেন, ৫৬ বছরের ব্যর্থতার রাজনীতির ইতিহাসের পর রক্ত ও জীবনের বিনিময়ে মানুষের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা তৈরি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য, পরিবর্তনের জন্য। তারই একটি প্রতিফলন হচ্ছে আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশ পরিবর্তনের পক্ষে মানুষের জোয়ার এবং ঢেউ।

আজ বুধবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, কোন সরকারের সময়েই দুর্নীতি কমেনি। এখন আমরা যাদের সঙ্গে প্রতিদ্বন্দিতা করছি, এরা যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশ দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ান হয়েছিল। আমরা যদি আবার দুর্নীতি চাই তাহলে সেখানে ভোট দিতে হবে। আমরা যদি আবার একটি নৈরাজ্য চাই তাহলে সেখানে ভোট দিতে হবে, আর যদি আমরা একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ চাই তাহলে আজকে যে ১১ দলীয় জোট তৈরি হয়েছে তাদেরকে ভোট দিতে হবে। এ ব্যাপারে জোটের কমিটমেন্ট আছে।

হামলা-মামলা প্রসঙ্গে তিনি বলে, ২০২৪ সালের ২২ জুলাই আমাকে ঢাকা থেকে যৌথ বাহিনী গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল। ৫ আগষ্ট বিপ্লবের পর পর জেল সুপার ফোন দিল স্যার দেশ এখন স্বাধীন হয়ে গেছে, আপনি জেল থেকে কথা বলতে পারবেন। আমি জেল থেকে প্রথম ফোন করেছি চৌদ্দগ্রামে। আমার উপজেলায় যেন কারো ওপর কোন প্রতিশোধ নেয়া না হয়। আমার নেতাকর্মীরা আমার কথা রেখেছেন। অন্যায় ভাবে কারো ওপর আঘাত করা হয়নি।

ডা. তাহের বলেন, আমরা নৈরাজ্য চাইনা, হত্যা ও লুটের রাজনীতি চাই না। জনগণের হানাহানির রাজনীতি চাই না। অধিকারহীনতার রাজনীতি চাই না, ফ্যাসিবাদ এবং আধিপত্যের রাজনীতি কোনটাই চাইনা। আমরা চাই দেশের শান্তি, শান্তির রাজনীতি।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় আসলে দুর্নীতি দূর করবো। এটা আমাদের কথা না, আমাদের পরীক্ষিত সত্য। ৪৪ জন মন্ত্রী ছিল, এর মধ্যে জামায়াতের ২ জন ছিলো। সেই সময়ে এই দুজনের বিরুদ্ধে কোন দুর্নীতি খুঁজে পাওয়া পায়নি।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস এস এম ফরহাদ, শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, উপজেলা জামায়াতের সাবেক আমির মো. সাহাব উদ্দিন, খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা আমির মাও. মো. শাহজালাল, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমির মাও. মো. হাসান মজুমদার, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদারসহ চৌদ্দগ্রাম উপজেলার ১৩ ইউনিয়নের সাবেক ১৩ চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

নিরাপদ ও উন্নত বাংলাদেশ চাইলে ১১ দলীয় জোটকে ভোট দিন : ডা. তাহের

আপডেট টাইম : ১০:১৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬