ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

মশা নিধন কর্মসূচি চলছে বিমানবন্দরে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হকের নির্দেশে বিমানবন্দরে চলছে মশা নিধন কর্মসূচি।

সকাল-বিকাল পালাক্রমে দিনে দুইবার বিমানবন্দর এলাকায় মশার ওষুধ দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান।

তিনি বলেন, রাজধানীর অন্য স্থানের তুলনায় শাহজালালে মশার উপদ্রব তুলনামূলক কম। প্রকৃতপক্ষে বিমানবন্দরের অভ্যন্তরে মশার প্রজনন স্থান কম। অত্র এলাকায় ময়লা আবর্জনা, ডোবা এবং জমে থাকা পানি কম থাকায় মশার বংশবিস্তার কম হয়। মূলত মশার প্রজনন ঘটে বিমানবন্দরের বাইরে। আর বাইরের মশা বিমানবন্দরের এসে উৎপাত করে। তবে এটি কোনোভাবেই তীব্রতর নয়।

তিনি আরও জানান, বিমানবন্দরে মশার উপদ্রব কমাতে সিটি কর্পোরেশনকে সঙ্গে নিয়ে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অত্র এলাকায় প্রতিদিন মশা নিধনে ওষুধ ছিটানো হচ্ছে। যার কারণে বিমানবন্দরে মশার উপদ্রব অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক কম।

জানা গেছে, বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশক নিধন কার্যক্রম দেখতে সরেজমিনে যাওয়ার কথা ছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হকের। তবে অসুস্থতাজনিত কারণে শেষ পর্যন্ত তিনি যেতে পারেননি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

মশা নিধন কর্মসূচি চলছে বিমানবন্দরে

আপডেট টাইম : ০২:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯