ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ, নিরাপত্তায় ৪ হাজার ৫৭৯ সদস্য

শংকর দাস পবন, ঝালকাঠিঃ

ঝালকাঠি জেলার দুটি আসনের ২৩৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার চারটি উপজেলা পরিষদ থেকে একযোগে এসব সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে আনসার-ভিডিপি সদস্যদের নিজ নিজ কেন্দ্রে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, সরঞ্জামের মধ্যে রয়েছে সাধারণ নির্বাচন ও গণভোটের ব্যালট, অমোচনীয় কালি, সিল-প্যাডসহ মোট ৪৬ ধরনের নির্বাচনসামগ্রী।

বিকেলের মধ্যেই সব কেন্দ্রের উদ্দেশ্যে এসব সরঞ্জাম পাঠানো হয়। পরে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে ৯০টি এবং সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে ১৪৭টি কেন্দ্র রয়েছে। দুই আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও জোট এবং স্বতন্ত্র মিলিয়ে একজন নারী প্রার্থীসহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬ জন।

নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার ২৩৭টি কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ মোট ৪ হাজার ৫৭৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন পুলিশ ও ১৫ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ, নিরাপত্তায় ৪ হাজার ৫৭৯ সদস্য

আপডেট টাইম : ০৬:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬