ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

ঝালকাঠিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে গণনা শুরু, রাতেই ফল ঘোষণা

শংকর দাস পবন, ঝালকাঠিঃ

ঝালকাঠি জেলায় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। জেলার দুটি সংসদীয় আসনের মোট ২৩৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোট শুরুর পর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। নারী ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেও সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কোথাও বড় ধরনের সহিংসতা বা ভোটগ্রহণ বন্ধ হওয়ার ঘটনা ঘটেনি।

ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স সিলগালা করে গণনা কার্যক্রম শুরু হয়। প্রার্থীদের এজেন্টরা গণনাকেন্দ্রে উপস্থিত থেকে ভোট গণনা পর্যবেক্ষণ করছেন। গণনা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রাথমিক ফল ঘোষণা করা হবে। পরবর্তীতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচন কর্মকর্তারা আশা করছেন, রাতের মধ্যেই দুই আসনের পূর্ণাঙ্গ ফলাফল জানা যাবে। ফলাফল ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এদিকে, ভোট-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

ঝালকাঠিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে গণনা শুরু, রাতেই ফল ঘোষণা

আপডেট টাইম : ০৭:২৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬