ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের রায়ে স্পষ্ট বার্তা: ঢাকা–১৮ পেলো নতুন নেতৃত্ব

হাফসা আক্তারঃ

ঢাকা–১৮ আসনের জাতীয় সংসদ নির্বাচনে এস এম জাহাঙ্গীর হোসেন বিজয়ী হওয়ায় ভোটার ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। এ বিজয় গণমানুষের প্রত্যাশা, আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।

নির্বাচনে মোট ২১৮টি কেন্দ্রের সবগুলোর ফলাফল প্রাপ্ত হয়েছে। প্রাপ্ত ফলাফলে এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১,৪২,৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম পেয়েছেন ১,০৮,৫০৭ ভোট।

এ উপলক্ষে ভোটারবৃন্দ, সাধারণ জনগণ, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের অবদান বিশেষভাবে প্রশংসার দাবিদার বলে উল্লেখ করা হয়েছে।

বিজয়ী প্রার্থী বলেন, এই বিজয় ব্যক্তি বা দলের নয়—এটি জনগণের বিজয়। জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভোটের রায়ে স্পষ্ট বার্তা: ঢাকা–১৮ পেলো নতুন নেতৃত্ব

আপডেট টাইম : ০৭:৪৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬