ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ঝালকাঠিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি

বাংলাদেশ শিশু একাডেমি, ঝালকাঠি এবং জেলা প্রশাসন ঝালকাঠি–এর সহযোগিতায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. সাইফুল ইসলাম, সাবেক উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠি মোঃ মিজানুর রহমান এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন। এছাড়াও স্থানীয় সাংবাদিক, শিক্ষকবৃন্দ ও প্রতিযোগীদের অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিশু শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী শনিবার, ২১ ফেব্রুয়ারি সকালে প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
অনুষ্ঠানে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আয়োজনটিকে তাৎপর্যমণ্ডিত করে তোলে। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা, দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ঝালকাঠিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬