ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডকে আধুনিক মডেল ওয়ার্ড করার প্রত্যয় হাফিজুর রহমানের সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়িয়েছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম গোদাগাড়ীতে বিরল রো/গে ভুগছে ২ বছরের অবোধ শিশু সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আ/টক

আগামী ৫ আগস্ট ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঈদুল আজহা পরবর্তী ট্রেনের ফিরতি বিক্রি শুরু হচ্ছে আগামী ৫ আগস্ট থেকে। বাড়িতে ঈদ উদযাপন শেষে যারা কর্মক্ষেত্রে ফিরতে চান তাদের জন্য ঈদ পরবর্তী ১৪ আগস্টের টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট (সোমবার) থেকে। যা চলবে ৯ আগস্ট পর্যন্ত।

একইভাবে ৬ আগস্ট যারা টিকিট সংগ্রহ করবেন তারা পাবেন ১৫ আগস্টের টিকিট। ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট দেওয়া হবে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে।
ফিরতি টিকিট অনলাইনে অর্ধেক এবং বাকি অর্ধেক সংশ্লিষ্ট রেল স্টেশনগুলোতে পাওয়া যাবে বলে জানা গেছে।

অন্যদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় ২৯ জুলাই থেকে। ২ আগস্ট (শুক্রবার) পর্যন্ত বিক্রি হয় ১১ আগস্টের টিকিট।

রেল সূত্রে জানা গেছে, রেলে প্রতিদিন দুই লাখ ৭৭ হাজার মানুষ চলাচল করলেও ঈদের সময় তা বেড়ে প্রায় চার লাখে দাঁড়াবে। ঈদের ১০ দিন আগে এবং ঈদের পর ১০ দিন পর্যন্ত ট্রেনে ভিআইপিদের জন্য সেলুন সংযোজন করা হবে না। এছাড়া আগামী ১১ ও ১৪ আগস্ট ঢাকা-কলকাতা-ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না। ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা মেটানোর জন্য এক হাজার ৪৩৭টি যাত্রীবাহী কোচ সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

অন্যদিকে আসন স্বল্পতার কারণে যেসব যাত্রীরা ট্রেনের অগ্রিম টিকিট কাটতে পারেনি। তাদের সুবিধার্থে ঈদযাত্রার শুরু হওয়ার দিন থেকে প্রতিটি ট্রেন ছাড়ার দুইঘণ্টা আগে ৩০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার আমিনুল হক।

তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর-সহ চারটি স্পেশাল ট্রেনে দেওয়া হবে স্ট্যান্ডিং টিকিট। তবে কোনো যাত্রীকেই ট্রেনের ছাদে এবার উঠতে দেওয়া হবে না। আমরা চেষ্টা করবো সিডিউল অনুযায়ী যেন সব ট্রেন চলাচল করতে পারে।

স্টেশন ম্যানেজার বলেন, বন্যার কারণে যেসব রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব রুট ঈদের আগেই মেরামত করা হবে। যদি ঈদের আগে সব রুট মেরামত করা না যায় তাহলে রুট পরিবর্তন করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। তবে সেক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

আগামী ৫ আগস্ট ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

আপডেট টাইম : ০২:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯