ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত, আটক ১

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের অভিযানে মাদক কারবারি চেঁচিরামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য সুজন হাওলাদারের (৩০) কামড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল উপজেলার চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদারকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কাঁঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হালদার। পুলিশ জানায়, গ্রেফতারের সময় সুজন হাওলাদার হঠাৎ এসআই রতন চন্দ্র হালদারের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে এসআই রতন চন্দ্র আহত হন। তবে ঘটনাস্থলেই তাকে নিয়ন্ত্রণে নিয়ে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটক সুজন হাওলাদার উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও মো. সোবাহান হাওলাদারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান জানান, দক্ষিণ চেঁচরী এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ সুজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত, আটক ১

আপডেট টাইম : ০৫:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬