ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

ডেঙ্গু টেস্টে বেশি টাকা আদায় থামেনি

নিজস্ব প্রতিবেদক.সিটিজেন নিউজ: সারাদেশে ভয়াবহ রূপ নেয়া ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিভিন্ন টেস্টের ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। কিন্তু তা মানছে না রাজধানীর অনেক বেসরকারি হাসপাতাল। রোগীদের কাছ থেকে নেয়া হচ্ছে অতিরিক্ত টাকা। ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক ও আলোক হেলথ কেয়ার লিমিটেডে অভিযান চালিয়ে এর প্রমাণ মিলেছে।

রাজধানীর মিরপুরে শনিবার অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আফরোজা রহমান ও মো. আব্দুল জব্বার মণ্ডল।

অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য অধিদফতর সরকারি স্বাস্থ্য সেবার পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের জন্য ডেঙ্গু টেস্টের মূল্য নির্ধারণ করে দিয়েছে। এ বিষয়ে শনিবার বিভিন্ন হাসপাতালে তদারকি করা হয়। এ সময় ডেঙ্গু টেস্টে অতিরিক্ত মূল্য রাখায় ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক ও আলোক হেলথ কেয়ার লিমিটেডকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তদারকিতে সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১ এর সদস্যরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

ডেঙ্গু টেস্টে বেশি টাকা আদায় থামেনি

আপডেট টাইম : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯