ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ঝালকাঠিতে শিবকল্পতরু মহাযোগী লোকনাথ ব্রহ্মচারি বাবার পাদুকা উৎসব উদযাপন

শংকর দাস পবন (স্টাফ রিপোর্টার):

ঝালকাঠিতে শিবকল্পতরু মহাযোগী লোকনাথ ব্রহ্মচারি বাবার পাদুকা উৎসব যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী উদযাপিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শীতলাখোলা লোকনাথ মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী শীতলা খোলা ও লোকনাথ সেবা সংঘ-এর আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

সকালে মঙ্গলধ্বনি ও ঠাকুর জাগরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র চরণ স্নান, বাল্যভোগ, পূজা-অর্চনা এবং ভক্তদের অংশগ্রহণে অঞ্জলি প্রদান।

দিনব্যাপী ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয় এবং ভোগারতির মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

সন্ধ্যায় ভোলা থেকে আগত শিশু পাঠকের কণ্ঠে শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়, যা উপস্থিত ভক্তবৃন্দ গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন। পরে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

উৎসবে জেলার বিভিন্ন স্থান থেকে আগত হিন্দুধর্মাবলম্বী ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছিল উৎসবমুখর ও ভক্তিময় পরিবেশ।

সংগঠনের সাধারণ সম্পাদক বাবু সুব্রত সাহা জানান, প্রতি বছর ১২ ফাল্গুন এই পাদুকা উৎসবের আয়োজন করা হয়ে থাকে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ঝালকাঠিতে শিবকল্পতরু মহাযোগী লোকনাথ ব্রহ্মচারি বাবার পাদুকা উৎসব উদযাপন

আপডেট টাইম : ০৭:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬