ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ধামইরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি ইন্জিনিয়ার এনামুল হক

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :-

পবিত্র রমজান মাসকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন নওগাঁ – ২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক মংগলবার(২৪শে ফেব্রুয়ারী) সকালে উপজে লা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে এমপি ইন্জিনিয়ার এনামহল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাসেবার মান, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং হাসপাতাল চত্বরের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে হাসপাতালের আঙিনায় জমে থাকা ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন ড্রেন, অব্যাবহিত পানির লাইন ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা তাঁর নজরে আসে।এ অবস্থায় তিনি ঝাড় হাতে হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচীর সূচনা করেন। এতে দলীয়কর্মী,হাসপাতাল কর্তৃপক্ষ, পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসময় সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি পালনে সচেতনতার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার। দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন।

এসময় নব-নির্বাচিত সংসদ সদস্য-ইন্জিনিয়ার এনামুল হক বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। মনকে পবিত্র করার পাশাপাশি আমাদের পরিবেশও পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।” তিনি আরও বলেন, সুস্থ সমাজ গঠনে পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য।হাসপাতাল এমন একটি জায়গা যেখানে মানুষ সুস্থ হওয়ার আশায় আসে। এখানে নোংরা পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে রোগ সংক্রমণও অনেকাংশে কমে যাবে।

তিনি হাসপাতালের নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি চলমান প্রক্রিয়া এটি একদিনের কাজ নয়, বরং প্রতিদিনের দায়িত্ব। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, হাসপাতালের ভেতর ও বাহিরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে, বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা চালু রাখতে, রোগী ও স্বজনদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও পানির লাইনের সমস্যা সহ ডাক্তার, নার্স, ও কর্মচারীর সংকট দ্রুত সমাধান করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এমপির এ উদ্যোগ হাসপাতালের পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। চিকিৎসক ও নার্সরাও নিয়মিত তদারকির মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ধামইরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি ইন্জিনিয়ার এনামুল হক

আপডেট টাইম : ০৮:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬