ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ডিবির অভিযানে মাদকসহ ৫ কারবারি গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলায় পৃথক চারটি অভিযানে ১২০ লিটার দেশীয় চোলাই মদ, ৩০ গ্রাম হেরোইন ও ১ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে মোট আনুমানিক ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়।

অভিযান-১:

২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ২টা ১০ মিনিটে এসআই (নিঃ) মো. মুকিত হাসান সঙ্গীয় ফোর্সসহ গৌরীপুর উপজেলার ময়লাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১২০ লিটার দেশীয় চোলাই মদ (আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা) উদ্ধার করেন। এসময় জয় চৌহান (৩০) ও মো. দুলাল (৫০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

অভিযান-২:

একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) বিপুল কুমার সাহা গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ গ্রাম হেরোইন (আনুমানিক মূল্য ৩ লাখ টাকা) উদ্ধার করেন। এ ঘটনায় মো. রানা মিয়া ওরফে ঝন্টু (৩৫) কে গ্রেফতার করা হয়।

অভিযান-৩:

রাত ৯টায় ত্রিশাল উপজেলার ধানীখোলা মাইজপাড়া এলাকায় এসআই (নিঃ) রাজীব তালুকদার ৫০০ গ্রাম গাঁজা (মূল্য আনুমানিক ১০ হাজার টাকা) উদ্ধারসহ মো. সিফাত মৃধা (২২) কে গ্রেফতার করেন।

অভিযান-৪:

রাত ১০টা ৪৫ মিনিটে মুক্তাগাছা পৌর শপিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এসআই (নিঃ) মো. তোয়াবুল ইসলাম খান অভিযান চালিয়ে আরও ৫০০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ১২ হাজার ৫০০ টাকা) উদ্ধার করেন। এ সময় মো. আসাদুজ্জামান (৪৫) কে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে গৌরীপুর, ত্রিশাল ও মুক্তাগাছা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিবি পুলিশের এ সফল অভিযানে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ডিবির অভিযানে মাদকসহ ৫ কারবারি গ্রেফতার

আপডেট টাইম : ১১:১৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬