ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা জিম্বাবুয়ের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

শাহজালালে ফ্লাইট বিপর্যয়; প্রবাসী শ্রমিকদের পাশে বিমানবন্দরে মন্ত্রী – এমপি

হাফসা আক্তার  : ইরান আমেরিকা-ইসরাঈল যুদ্ধ শুরু হওয়ার কারণে গতকাল শনিবার প্রায় অর্ধ শতাধিক ফ্লাইট বাতিল হওয়ায় মধ্যপ্রাচ্যের যাত্রীরা বিপাকে পড়েন। বিপদ গ্রস্থ যাত্রীদের খোজ খবর নিতে গতকাল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন নির্ঘূম অবস্থান করেছেন। এছাড়া বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ( পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ) মোঃ হুমায়ুন কবির দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করে বিদেশগামী শ্রমিক ও যাত্রীদের খোজ খবর নিয়েছেন। এ ছাড়াও তারা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমান কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সারারাত বিমানবন্দরে অবস্থান করেন। তিনি শ্রমিকের জন্য আবাসিক হোটেলে থাকার এবং খাবারের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেন।

পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং স্থানীয় এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকা খিলক্ষেত,উত্তরা ও আশকোনা এলাকার আবাসিক হোটেল গুলোতে গিয়ে যাত্রীদের খোঁজ খবর নিয়েছেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ ও উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা

শাহজালালে ফ্লাইট বিপর্যয়; প্রবাসী শ্রমিকদের পাশে বিমানবন্দরে মন্ত্রী – এমপি

আপডেট টাইম : ০২:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬