ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

বঙ্গবন্ধুর নতুন ভাস্কর্য বেকার হোস্টেলে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ভারতে পশ্চিমবঙ্গের কলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বেকার হোস্টেলে বসেছে নতুন আবক্ষ ভাস্কর্য।

শনিবার মওলানা আজাদ কলেজে (আগের কলকাতা ইসলামিয়া কলেজ) বেকার গভর্নমেন্ট হোস্টেলে এ ভাস্কর্য প্রতিস্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, স্থানীয় সরকারমন্ত্রী গত মার্চ মাসে ভারত সফরকালে বেকার হোস্টেলের আগে স্থাপিত জাতির পিতার ভাস্কর্য দেখে অমিল খুঁজে পান। পরে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান তিনি। এরপর বঙ্গবন্ধুর একটি সাদৃশ্যপূর্ণ ভাস্কর্য প্রতিস্থাপন করার সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর এই আবক্ষ ভাস্কর্যটি নির্মাণ করেছেন ঢাকার শিল্পী লিটন পাল রনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪২ সালে তৎকালীন কলকাতা ইসলামিয়া কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে স্মিথ স্ট্রিটের বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। হোস্টেলটি কলকাতার শিয়ালদহের কাছে ৮ স্মিথ লেনে অবস্থিত। ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন বঙ্গবন্ধু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে ১৯৪৭ সালে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন তিনি।

ভাস্কর্য প্রতিস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাবেদ খান এবং কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান।

ভাস্কর্যটি প্রতিস্থাপনের সময় মন্ত্রী বলেন, ‘বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য স্থাপন করতে পারাটা গর্বের বিষয়।’

তিনি ভাস্কর্য নির্মাণে ভারত সরকারের সার্বিক সহযোগিতা এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করেন। ভারতে বঙ্গবন্ধুর যেসব স্মৃতি আছে, তা সংরক্ষণ করে একটি সংগ্রহশালা নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

বঙ্গবন্ধুর নতুন ভাস্কর্য বেকার হোস্টেলে

আপডেট টাইম : ১১:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯