ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডকে আধুনিক মডেল ওয়ার্ড করার প্রত্যয় হাফিজুর রহমানের সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়িয়েছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম

২৯ হাজার ৮২৯ শ্রমিককে লিগ্যাল এইড-এ সরকারি খরচায় আইনি সেবা

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে লিগ্যাল এইড-এ ২৯ হাজার ৮২৯ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়।

পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল স্থাপন করা হয়েছে। এ সেলে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ২৯ হাজার ৮২৯ জনকে আইনি সহায়তা দেয়া হয়। এর মধ্যে ২১ হাজার ৯৭১ টি আইনি পরামর্শ সেবা দেয়া হয়।

৪ হাজার ৪৪৯টি মামলায় আইনি সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে, এর মধ্যে ৮২০ টি মামলা নিষ্পত্তি হয়।

বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) উদ্যোগ নেয়া হয়েছে ৩ হাজার ৩০৯ টি মামলায়, যার মধ্যে ১ হাজার ৯২০ মামলা এডিআর-এ নিষ্পত্তি হয়েছে।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’- অধীনে সরকারি খরচায় এ সেবা দেওয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর

২৯ হাজার ৮২৯ শ্রমিককে লিগ্যাল এইড-এ সরকারি খরচায় আইনি সেবা

আপডেট টাইম : ১১:৩৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬