ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

মধুচন্দ্রিমার ছবি প্রকাশ নুসরাত-নিখিলের

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: গত ১৯ জুন তুরস্কের বোদরুমে বিয়ে সম্পন্ন হয় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূল দলীয় লোকসভার এমপি নুসরাত জাহান। গত লোকসভায় পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে নির্বাচিত হন তিনি। পাত্র নিখিল জৈন পেশায় ব্যবসায়ী। সম্প্রতি এই নবদম্পতি মধুচন্দ্রিমায় গেছেন মরিশাসে। সেখান থেকেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন তারা।

বিয়ের পর থেকেই নানা কাজে ভীষণ ব্যস্ত নুসরাত। কখনও শপথ নিতে সংসদে ছুটে গেছেন, কখনও বা ইসকনের রথযাত্রায় বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন। অন্য ধর্মের পুরষকে বিয়ে করে মাথায় সিঁদূর দিয়ে ফেরায় মুসলিম এই অভিনেত্রীকে নিয়ে সমালোচনাও কম হয়নি।

অবশেষে সব ব্যস্ততা আর সমালোচনাকে পাশ কাটিয়ে দুজনে একান্তে কিছুটা সময় কাটানোর জন্যই তারা মরিশাসে গেছেন মধুচন্দ্রিমায়। প্রথমে কলকাতা হয়ে মুম্বাই, তারপর সেখান থেকে ভোরের বিমানে করে সোজা মরিশাস গেছেন তারা।

মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাতের ঘুম জড়ানো মেকাবিহীন লুকের ইনস্টাগ্রাম পোস্ট নজর কেড়েছে অনেকের। সবাই তা নিয়ে আলোচনায় করছেন। আর ছবিগুলো প্রকাশি করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

হাতে চুড়ি, গায়ে সাদা-নীলের মিশেলে ফুলহাতা জামা; নুসরাতের হনিমুন স্পেশাল আউটফিট চোখ টানবে সবারই।

নিখিলও কম যান না। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মধুচন্দ্রিমার ছবি পোস্ট করেছেন তিনিও। নুসরাতের উদ্দেশে লিখেছেন, ‘উইথ মাই মুন।’

পেছনে সবুজ পাহাড়ের রাশি। হাতে হাত রেখে তারা দাঁড়িয়ে রয়েছেন একসঙ্গে। সময় যেন থমকে গিয়েছে। দুজনের সম্পর্কের রসায়ন ছাপিয়ে গেছে মরিশাসের চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্যকেও।

এত জাঁকজমক আয়োজনে টলিউডে আর কোনও বিয়ে দেখা যায়নি। মেহেদি, সঙ্গীত, ইয়ট পার্টি, হোয়াইট ওয়েডিং; কী ছিল না সেখানে! টলিউড ইন্ডাস্ট্রি থেকে কারও নিমন্ত্রণ না থাকলেও নুসরাতের অন্তরঙ্গ বন্ধু অভিনেত্রী মিমি চক্রবর্তী কিন্তু প্রথম দিন থেকেই তার সর্বক্ষণের সঙ্গী।

দেশে ফিরে কলকাতার এক অভিজাত হোটেলে ধূমধাম করে নুসরাত-নিখিলের গ্র্যান্ড রিসেপশন হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া অভিনেত্রী রাইমা সেন, আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে ছিলেন অনেকেই।

রিসেপশনের দিন সন্ধ্যায় নুসরাতের দিকে তাকিয়ে নিখিল বলেছিলেন, ‘ওর দায়িত্ব আমার। ওকে ভাল রাখব সবসময়।’মুচকি হেসে নুসরাতের জবাব ছিল, ‘সারাজীবন একই মানুষের সঙ্গে কাটাতে হবে, বুঝতে পারছেন চাপটা?’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

মধুচন্দ্রিমার ছবি প্রকাশ নুসরাত-নিখিলের

আপডেট টাইম : ১২:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯