ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

ইরফান-ইউসুফ খাবার দিচ্ছেন বন্যার্তদের

ক্রীড়া ডেস্ক, সিটিজেন নিউজ: গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে ভারতের গুজরাট প্রদেশের ভাদোদারা অঞ্চলে। সারা ভারতের বিভিন্ন জায়গার মতো, ভাদোদারার বন্যা কবলির মানুষদেরও দুর্গতির শেষ নেই। গৃহবন্দি জীবনযাপন করছেন তারা। বন্যার পানিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন।

এমতাবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের দুই খেলোয়াড় ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান। এ দুই ভাইয়ের উদ্যোগে অন্তত খাবারটা পাচ্ছেন বন্যা কবলিত মানুষেরা। এছাড়াও নানাবিদ সাহায্য সহযোগিতা করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন এ দুই পাঠান ভাই।

টানা প্রায় দু’দিনের বেশি সময় ধরে হওয়া বৃষ্টিতে ভাদোদারাসহ গুজরাটের অনেক অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। ক্রমাগত অবনতি ঘটছে বন্যা পরিস্থিতির। এ অবস্থায় মানবিক দায়িত্ববোধ থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন পাঠান ভাই ও তাদের দল।

বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ এবং সংকটময় পরিস্থিতিতে অতীব প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছেন তারা। নিজ হাতেই এসব কাজ করছেন ইউসুফ-ইরফানরা। তাদের এ কাজের খবর পেয়ে একজন ভক্ত সমস্যার কথা জানালে, সেখানেও সাহায্য করার আশ্বাস দেন ইরফান পাঠান।

ইরফানকে উদ্দেশ্য করে সেই ভক্ত লিখেন, ‘গত দু’দিনের ভারী বৃষ্টিতে ছাত্রী নিবাসের মেয়েরা ভেতরে আটকা পড়েছে। তাদের কাছে খাওয়ার মতো কিছু নেই গত ৩ দিন ধরে কিছু খায়নি কেউ। সম্ভব হলে এখানে কিছু সাহায্য করুন।’ – এটি লিখে সঙ্গে ঠিকানাও জুড়ে দেন সেই ভক্ত। উত্তরে ইরফান লিখেন, ‘শিগগিরই আমাদের টিমের পক্ষ থেকে যোগযোগ করা হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

ইরফান-ইউসুফ খাবার দিচ্ছেন বন্যার্তদের

আপডেট টাইম : ১২:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯