ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

পাহাড়ের দরিদ্রদের ঈদ আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রী দীপেন দেওয়ানের

পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠী যাতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে, সেজন্য সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

আজ মঙ্গলবার রাঙ্গামাটিতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণকালে মন্ত্রী এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব মানুষের কল্যাণে কাজ শুরু করেছেন। তাঁর নির্দেশনায় সারাদেশব্যাপী প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলছে।

পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায় দীর্ঘকাল ধরে সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে বসবাস করছে। এই সম্প্রীতিকে অটুট রেখে আগামীতে সব সম্প্রদায়ের সামাজিক উৎসবগুলো যেন আরও সার্বজনীনভাবে উদযাপন করা যায় সেই আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

অনুষ্ঠানে রাঙ্গামাটির বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিনের পরিবারের পক্ষ থেকে স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মানস মুকুল চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন, মসজিদের ইমাম মাওলানা হারুন ও হাফেজ মো. আফসার উদ্দিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

পাহাড়ের দরিদ্রদের ঈদ আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রী দীপেন দেওয়ানের

আপডেট টাইম : ০৭:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬