ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরগঞ্জে প্রবাসীর সম্পত্তি দখলের অভিযোগে মামলা

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের মৈশাতুয়া গ্রামে ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। জানা যায় মৈশাতুয়া গ্রামের ঠাকুর বাড়ির শরীফুল ইসলামের ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলের করে রেখেছেন পার্শ্ববর্তী বাড়ির ইউনুস মিয়ার ছেলে মোঃ ইউসুফ, ইব্রাহিমের ছেলে জিগির মিয়া। অভিযোগ সূত্রে জানা যায় উভয় পরিবারের মাঝে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গত ১ মার্চ রাত ৮ টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউসুফ গং রা শরীফুলকে গালাগালিসহ দোকানে আটকিয়ে রাখে। এঘটনায় প্রবাসী শরিফুলের স্ত্রী মোসা মরিয়ম বেগম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি জানান, মৈশাতুয়া মৌজার, বিএস খতিয়ান নং ৯৯১, দাগ নং ৩০৯৯, ৩১০৩, ৩১০৪, ৩১০৬ এর ৪২ শতাংশ সম্পত্তি সঞ্জীব রঞ্জন ভট্টাচার্য্য নামে একজনের কাছ থেকে ক্রয় করেন এবং খারিজ খতিয়ানও করেন। জায়গার দখল বুঝে নিতে গিয়ে দেখেন ৪২ শতাংশের মধ্যে আছে ৩৮ শতাংশ সম্পত্তি। বাকী সম্পত্তি ইউসুফ এবং জিগির মিয়ার দখলে। এনিয়ে উভয় পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মরিয়ম বেগম জানান আমার স্বামী প্রবাসে থাকেন আমার ছেলে সন্তান না থাকা আমিই সম্পত্তি দেখাশোনা করি। তিনি বলেন আমাদের ক্রয়কৃত সম্পত্তি দখল করে আসামিরা বসতঘর এবং গরুর গোবর ফেলে ও সেফটি ট্যাংকির পানি সহ ময়লা আবর্জনা ফেলে দখল করে রাখে। এনিয়ে স্থানীয়ভাবে বারবার বিচার সালিস দরবার হলেও তারা বিচার সালিসকে পাত্তা দিচ্ছে না। তিনি আরো বলেন আমার স্বামী সৌদি আরব প্রবাসী। বর্তমানে ছুটিতে দেশে আসার পর সম্পত্তির বিষয়টি মিমাংসা করার চেষ্টা করলে আসামিরা আমার স্বামীকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। তিনি বলেন আসামিরা প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসছে, যেকোনো সময় আমাদের উপর হামলা মামলার হুমকিও দিচ্ছে তারা, আমার কোনো ছেলে সন্তান নেই, আমার স্বামীও প্রবাসে চলে যাবে। আমি মেয়েদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায়। তাই আমি আমার সম্পত্তি ফিরে পাওয়া এবং নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে প্রবাসীর সম্পত্তি দখলের অভিযোগে মামলা

আপডেট টাইম : ১১:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬