ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে আকাশসীমা বন্ধ, শাহজালালে ১৭৩ ফ্লাইট বাতিলল

হাফসা আক্তারঃ

ঢাকা: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মধ্যপ্রাচ্যে সৃষ্ট আকস্মিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ। ফলে একাধিক আন্তর্জাতিক রুটের ফ্লাইট বাতিল করা হয়, বিপাকে পড়েন শত শত প্রবাসী ও যাত্রী।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। ০১ মার্চ বাতিলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০-এ। ০২ মার্চ ৪৬টি এবং ০৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়।

এছাড়া ০৪ মার্চ (০০০০ এলটি পরবর্তী) আরও ২৫টি ফ্লাইট বাতিলের ঘোষণা আসে। এর মধ্যে কাতারগামী কিউআর-এর ৪টি, কুয়েতগামী কিউইউ-এর ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, এমিরেটসের ৫টি এবং ইউএস-বাংলার ৪টি ফ্লাইট রয়েছে।

সবমিলিয়ে এ পর্যন্ত মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আকস্মিক এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী শ্রমিক ও যাত্রীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে আকাশসীমা বন্ধ, শাহজালালে ১৭৩ ফ্লাইট বাতিলল

আপডেট টাইম : ১২:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬