ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: টেক্সাসে হামলার ১৪ ঘণ্টার মাথায় স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটনে পৃথক একটি বন্দুক হামলায় ১০ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পুলিশের বরাত দিয়ে বিবিসির ওই প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ১‌টায় ওহাইও অঙ্গরাজ্যের ওরেগন জেলার একটি বারের বাইরে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী হামলার ঘটনায় হতাহতদের পাশের বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া বন্দুক হামলাকারীও ঘটনাস্থলে নিহত হয়েছেন।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রাত ১টার দিকে ওই বন্দুক হামলার পর পুলিশ ই৫ স্ট্রিট এবং ওয়েইন এভিনিউয়ের আশপাশের এলাকা ঘিরে ফেলে। এফবিআই সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্টের একটি দোকানে স্থানীয় সময় শনিবার সকালে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত এবং ২৪ জন আহত হন। হামলাকারী শ্বেতাঙ্গ এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি হামলার আগে একটি ইশতেহার প্রকাশ করেছিলেন।

টেক্সাসের এল পাসোর ওয়ালমার্ট সুপার সেন্টারে বন্দুকধারী একাই নির্বিচারে গুলি করে এত মানুষকে হত্যা করেন। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমানা থেকে খানিকটা দূরে এল পাসোর ওয়ালমার্ট সুপার সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলায় নিহত ১০

আপডেট টাইম : ০৫:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯