ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

ডেঙ্গু প্রতিরোধে ইসির সাত সদস্যের কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে সাত সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিটিকে আগামী তিন মাস এ কার্যক্রম চালাতে বলা হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিনুর রহমান মিঞার স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনায় কমিটিকে পাঁচটি কার্যপরিধি নির্ধারণ করে দেয়া হয়েছে।

এর আগে ২৯ জুলাই স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার অধ্যাপক ডা. এম এম আক্তারুজ্জামানকে নিয়ে এ বিষয়ে বৈঠক করে কমিশন। সেখানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসি সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নির্দেশনায় বলা হয়, ডেঙ্গু জীবাণুবাহী এডিশ মশা নির্মূল তথা নির্বাচন ভবনের ভেতরে এবং চারপাশের পরিবেশে ডেঙ্গুর বংশ বিস্তার প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে কার্যক্রম নেয়ার বিষয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনা সৃষ্টি’ বিষয়ে কমিটি গঠন করা হয়।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে- নির্বাচন ভবনের ভেতরে ও বাইরের চারপাশের পরিবেশ ডেঙ্গু রোগ বিস্তার প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তার নির্মূলে কার্যক্রম গ্রহণ, ইসি সচিবালয়ের কোনো সদস্য বা তার পরিবার এ রোগে আক্রান্ত হলে প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে পরামর্শ কেন্দ্র স্থাপন, সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ, সাতদিন পর পর কমিটির কার্যক্রমের অগ্রগতি সচিবকে অবহিত করা এবং তিন মাস এ কার্যক্রম পরিচালনা করা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

ডেঙ্গু প্রতিরোধে ইসির সাত সদস্যের কমিটি গঠন

আপডেট টাইম : ১০:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯