ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি ধামইরহাট উপজেলা হাসপাতালে গেটের সামনেই ড্রেন থেকে নবজাত শিশুর মৃত্যু দেহ উদ্ধার সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত আল-আমিন হত্যার রহস্য উন্মোচনের পথে পিবিআই শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মি. হে ইয়ুন জিওং এর ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন, শিক্ষা অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষা খাতে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হায়ে ইয়ুন জং-এর সাথে এক বৈঠকে তিনি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মাধ্যমিক শিক্ষা উন্নয়ন ছাড়াও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) শক্তিশালীকরণ এবং উচ্চশিক্ষায় গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে এডিবির সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এডিবি দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বৈঠকে বর্তমানে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা খাতে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগ তুলে ধরে এডিবির চলমান সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এডিবি কান্ট্রি ডিরেক্টর হায়ে ইয়ুন জং বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে এডিবির অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং সরকারের উন্নয়নমূলক উদ্যোগে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং এডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার

শিক্ষামন্ত্রীর সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক

আপডেট টাইম : ১০:৩৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬