ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

তারেক রহমান শুধু বিএনপির নয়, দেশের প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী

 পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান আগের প্রধানমন্ত্রীদের মতো নন, একটু ভিন্ন।

তিনি জনগণের প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী। এর আগে এই ধরনের প্রধানমন্ত্রী আসেননি। তিনি সকাল ৯টায় অফিসে আসেন। অফিস করছেন। তারেক রহমান ১ মাস হয়নি প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন। ইতোমধ্যে জনগণের বিবেককে নাড়া দিয়েছে যে, তারেক রহমানের পক্ষে সম্ভব এই দেশ পরিচালনা করা। এজন্য তারেক রহমান তাঁর ভাষণে বলেছেন, আমি বিএনপির প্রধানমন্ত্রী না, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর না, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার লক্ষ্মীপুরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড একটি গোষ্ঠীর জন্য না, দেশের মানুষের জন্য। ফ্যামিলির মধ্যে যিনি গৃহিণী তার নামে হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু করেছেন। আমাদের নির্বাচনের ওয়াদা ছিল। তিনি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ছোট মনে করার সুযোগ কোনো নেই। বিএনপির রাজনীতি সকল ধর্মের প্রতি সম্মান। সবাইকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি। যারা মুখে ইনসাফ-ন্যায়ের কথা বলে, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করেন নাই।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইনসাফের রাজনীতি হয়েছিল। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ-ন্যায় প্রতিষ্ঠা করে দেশটাকে আমরা গড়তে চাই।

মন্ত্রী আরও বলেন, ইনসাফের রাজনীতি শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছিল। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ এবং ন্যায়কে প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে এ দেশটাকে আমরা গড়তে চাই।

লক্ষ্মীপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শঙ্কর মজুমদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমানসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে পৌর যুবদলের আয়োজনে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলে ইফতার মাহফিলে যোগ দেন মন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

তারেক রহমান শুধু বিএনপির নয়, দেশের প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী

আপডেট টাইম : ১০:৪৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬