ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী ‎নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পিরোজপুর মহিলা পরিষদের( সংবাদ সম্মেলন) তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা লক্ষ্মীপুরে আমনের ব্যাপক ফলন, দামে খুশি কৃষকরা তুরাগে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার

দিল্লি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম বৈঠক আগামীকাল বুধবার (৭ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ত্যাগ করবে।
বাংলাদেশ প্রতিনিধিদল এদিন স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

দিল্লিতে অনুষ্ঠেয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে আন্তঃসীমান্ত নিরাপত্তা, সীমান্তে চোরাচালান ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

৮ আগস্ট বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠকটি গত বছরের অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ

দিল্লি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০১:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯