ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যা চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‎পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার ৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের স্বর্ণের সন্ধান পেলেন শ্রমিকরা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত সহিদুজ্জামান রাসেল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রমনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার পাঁচজনকে সাজা প্রদান

রাজধানীর রমনা বিভাগে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হওয়া পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ডিএমপির রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আজ শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রমনা বিভাগের শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. ইব্রাহিম (৩২), মো. শাখাওয়াত হোসেন নিয়ন (২৯), মো. আল আমিন (৪২), মো. নয়ন (১৯) ও মো. রেজোয়ান শেখ (৫০) ।

এ সময় তাদের থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট, পেপারের কাগজে মোড়ানো নয় পুরিয়া গাঁজা, একটি কাঁচি, ১০ টুকরা ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, পাঁচটি বোতলের কর্ক এবং তিনটি সিগারেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের রমনা বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচারিক আদালত চারজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যা

রমনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার পাঁচজনকে সাজা প্রদান

আপডেট টাইম : ১০:১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬